অষ্টগ্রামে বদর দিবসে ইফতার মাহফিল হিলফুল ফুযুলের
নিজস্ব প্রতিবেদক : কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় ঐতিহাসিক বদর দিবস উদযাপন উপলক্ষ্যে মধ্য অষ্টগ্রাম দালান হাটি হিলফুল ফুযুল যুব সংঘের উদ্যোগে ১৩ তম ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। (০৭ মার্চ ২০২৬ খ্রি.), রোজ: শনিবার মধ্য অষ্টগ্রাম দালান হাটি জামে মসজিদে প্রতি বছরের ন্যায় এবছর ও রোযাদারদের কে ইফতার করানো হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মধ্য অষ্টগ্রাম দালান হাটি হিলফুল ফুযুল যুব সংগঠনের প্রতিষ্ঠাতা-সভাপতিঃ মাওলানা ক্বারী মুহাম্মদ নিজাম উদ্দিন আশরাফী,অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অষ্টগ্রাম ফাজিল ডিগ্রী মাদ্রাসার সহকারী অধ্যাপক, মাওলানা আব্দুল হাফিজ (গফুর) আশরাফী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পীরজাদা সৈয়দ শাহজাদা মিয়া আশরাফী, মাওলানাঃ মুহাম্মদ আলী শাহ, মাওলানা ডালিম হোসাইন আশরাফী, মাওলানা:ক্বারী ইয়াছিন মোনাওয়ার, মাওলানা: মনিরুজ্জামান, মাওঃ সালাম, মাওঃ নাঈম সংগঠনের সদস্যবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন, আশরাফ আহমেদ,অন্তর, রাজেল মিয়া ,রবিন আহমেদ রুমন,নিরব মিয়া সহ আরো অনেকেই ।
তারা আরো বলেন,ইসলাম ও মুসলমানদের প্রথম যুদ্ধ ঐতিহাসিক বদর প্রান্তরে অনুষ্ঠিত হয়েছিল। মদিনার মুসলমানদের সঙ্গে মক্কার মুশরিকদের প্রথম বড় যুদ্ধ এটি। বদর যুদ্ধ ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। আর তাতে ইসলাম ও মুসলমানদের বিজয় অর্জিত হয়। ঐ
তিহাসিক বদর দিবস কে ইয়াওমুল ফোরকান তথা হক ও বাতিলের পার্থক্য করার দিন হিসেবে ঘোষণা করা হয়েছে। সে দিন ঈমানী চেতনায় অল্পসংখ্যক মুজাহিদ বাহিনী বিপুলসংখ্যক কাফির সৈন্যবাহিনীকে পরাস্থ করে ইসলামের পতাকাকে উড়িয়েছেন ।বদর প্রান্ত থেকে ইসলামের বিজয়ের ধারা সূচিত হয়।
এই যুদ্ধে আল্লাহ তায়ালা ফেরেশতাদের মাধ্যমে বিশেষ ভাবে সাহায্য করে ইসলাম ও মুসলমানদের ঐতিহাসিক বিজয় দান করেছিলেন। এ যুদ্ধের অন্যতম শিক্ষা হলো হক কখনো বাতিলের সাথে একত্রিত হতে পারে না। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা কাজী আব্দুল হাফিজ গফুর আশরাফী।
মোনাজাতে বদরের চেতনায় উজ্জীবিত হয়ে বর্তমান বিশ্বের মুসলমানদের বিজয় এবং শান্তি অর্জনের তৌফিক কামনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত তিন শতাধিক রোজাদারের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। সংগঠনের এই মানবিক ও ধর্মীয় কার্যক্রমটি স্থানীয় মহলে বেশ প্রশংসিত ।
