পাকুন্দিয়াপ্রচ্ছদ

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জিকরে মিলাদ ও নাত  মাহফিল

পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অনুষ্ঠিত হলো জিকরে মিলাদ ও নাত  মাহফিল কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে আজিমুশশান জিকরে মিলাদ ও নাত মাহফিল।

গতকাল শুক্রবার (৪ সেপ্টেম্বর) বাদ মাগরিব আঙ্গিয়াদী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাদরাসা মুঈনিয়া আশরাফীয়া মুখতারুল উলুম প্রাঙ্গণে এ মাহফিল অনুষ্ঠিত হয়। মাওলানা মুহাম্মদ নাসিরুদ্দিন আশরাফীর সভাপতিত্বে ও মাদরাসা মুঈনিয়া আশরাফীয়া মুখতারুল উলুম এর প্রধান শিক্ষক হাফেজ বাসির উদ্দিন আশরাফীর সঞ্চালনায় উক্ত আলোচনা করেন মাওলানা রিয়াদুল্লাহ আশেকী।

মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে পবিত্র কুরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন হযরত মাওলানা মুহাম্মদ হুসাইন রেজা কাদেরী। এছাড়া প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শায়ের মাওলানা রফিকুল ইসলাম কাদেরী। তাঁদের বয়ান ও নাতে রাসুল ﷺ পরিবেশনায় মাহফিল প্রাঙ্গণে সৃষ্টি হয় ধর্মীয় আবেগঘন ও প্রাণবন্ত পরিবেশ। মাহফিলে স্থানীয় আলেম-ওলামা, ধর্মপ্রাণ মুসল্লি ও এলাকাবাসীর উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল।

পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ-এর তাৎপর্য, মহানবী হযরত মুহাম্মদ ﷺ-এর পবিত্র জীবন, আদর্শ ও সুন্নাহর আলোকে আলোচনা করেন বক্তারা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, নবীপ্রেম ও ইসলামী মূল্যবোধ মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই এ মহতী মাহফিলের আয়োজন করা হয়। মাহফিল শেষ তাবারক বিতরণ করা হয়। আয়োজনে: মাদরাসা মুঈনিয়া আশরাফিয়া মুখতারুল উলুম ও এলাকাবাসী।