সংসদ সদস্য মো. জালাল উদ্দিনের সাথে গণগ্রন্থাগার সমিতি’র ঈদ শুভেচ্ছা বিনিময়
নিজস্ব সংবাদদাতা: কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য এডভোকেট মো: জালাল উদ্দিনের সাথে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন বেসরকারি গণগ্রন্থাগার সমিতির পাকুন্দিয়া উপজেলা শাখা কমিটির সদস্যবৃন্দ।
গত শুক্রবার (২০ মার্চ) সকাল সাড়ে এগারোটায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ঈদ-পূর্ব এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এতে আরও উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রূপম দাস। আরও স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ফুলেল শুভেচ্ছা বিনিময়ে সমিতির পাকুন্দিয়া উপজেলা শাখা কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি কবি ও ছড়াকার গোলাপ আমিন, সাধারণ সম্পাদক কবি ও সাংবাদিক আফসার আশরাফী, সহ-সভাপতি কবি মোখলেছুর রহমান আকন্দ, সহ-সভাপতি মুহাম্মদ রবিন সরকার, কোষাধ্যক্ষ কবি বোরহান উদ্দিন প্রমুখ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা বেসরকারি গণগ্রন্থাগার সমিতির সদস্য বৃন্দ।
