অষ্ট্রগ্রামইটনাকটিয়াদীকরিমগঞ্জকুলিয়ারচরখেলাধুলাচাষবাসজাতীয়জীবনধারানিকলিপাকুন্দিয়াপ্রচ্ছদবাজিতপুরবিবিধভৈরবমতামতমিঠামাইনশিল্পসাহিত্যসদরসব উপজেলাহোসেনপুর

বিশ্বকাপের পরপরই ব্যস্ততা শুরু বাংলাদেশ ক্রিকেটের

বাংলাদেশ ক্রিকেট দলের জন্য এখন অবসরের সময় চলছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে না পারায় খেলোয়াড়রা টিভির সামনে বসে অন্যদের লড়াই দেখছেন, পরিবারে সঙ্গে দিন কাটাচ্ছেন অনেকে। তবে এই নীরবতা বেশিদিন থাকছে না খুব শিগগিরই মাঠে ফিরছেন লিটন দাস, মেহেদী হাসান মিরাজরা।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ শেষ হবে ৮ মার্চ। তার ঠিক চার দিন পর, ১২ মার্চ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ম্যাচগুলো হবে ১২, ১৪ এবং ১৬ মার্চ। এই সিরিজের মাধ্যমে প্রায় সাড়ে চার মাস পর আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ দল, যার নেতৃত্বে থাকবেন মিরাজ।

২০২৫ সালে ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের পারফরম্যান্স তেমন সন্তোষজনক ছিল না। এবার সামনে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি। তাই এই সিরিজ দিয়ে নিজেদের ঝালিয়ে নিতে চাইবে টাইগাররা। পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে ভালো কিছু করে শুরুটা দারুণ করতে মরিয়া হবে দল।

এরপর পাকিস্তান দল চলে যাবে, তবে এটাই শেষ নয়। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শেষ করে মে মাসে আবার ফিরবে তারা। তখন খেলা হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ, যা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) অংশ। প্রথম টেস্ট ৮ মে থেকে, দ্বিতীয়টি ১৬ মে থেকে শুরু হওয়ার সম্ভাবনা।

এ বছর বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটের ক্যালেন্ডার শুরু হচ্ছে এই পাকিস্তান সিরিজ দিয়েই।